Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ-এর ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

বিদ্যুৎ-এর ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

বিদ্যুৎ-এর ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর : উদয়পুরের রাজারবাগ দাসপাড়া এলাকায় শনিবার গভীর রাতে বিদ্যুৎ-এর ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ট্রান্সফরমারে আগুন লাগে। এতে ট্রান্সফরমারে থাকা বিদ্যুৎ পরিবাহী তার গুলি পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা উদয়পুর বিদ্যুৎ দপ্তরে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে ফোন রিসিভ করা হয় নি।

পরে দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সময় খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারটি সারাইর কাজ শুরু করেন। তবে সময় মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় কোন অঘটন ঘটে নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha