স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর : আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে রবিবার দুর্গা পূজাকে সামনে রেখে টি.সি.এস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, সরকার ও সাধারণ মানুষের মধ্যে সেতু হিসাবে কাজ করে টিসিএস অফিসাররা। তাদের উপর ভিত্তি করে সরকারি সিদ্ধান্ত গুলি নেওয়া হয়। টিসিএস অফিসাররা সরকারের মুখ।
টিসিএস অফিসারদের পরিচয় প্রকাশ পায় তাদের কাজের মধ্যদিয়ে। বহু টিসিএস অফিসার তাদের কাজের মধ্যদিয়ে সমাজে ছাপ রেখে গেছেন। টিসিএস অফিসাররা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। টিসিএস অফিসারদের প্রশিক্ষণের জন্য বর্তমানে বড় বড় প্রতিষ্ঠানে পাঠানো হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সরকার স্বচ্ছতার সাথে কাজ করতে চায়। তাই কোন ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য টিসিএস অফিসারদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন মনে রাখতে হবে টিসিএস অফিসাররা সাধারণ মানুষের কারণে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাই তাদেরকে আরও বেশি সংবেদনশীল হতে হবে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান