স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১১ অক্টোবর : শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং শব্দ নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে রবিবার আগরতলার জেলা ও দায়রা বিচারকের আদালত ভবনে সচেতনতামূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা বিচারক এ. পাণ্ডে, অতিরিক্ত জেলা বিচারক এস.ডি সিং, বিচার বিভাগীয় আধিকারিক রামানুজ ভট্টাচার্য-সহ অন্যান্য বিচারকরা।
উৎসবের সময় মাইক, লাউডস্পিকার, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম এবং বাজির শব্দের কারণে শিশু, প্রবীণ ব্যক্তি, অসুস্থ মানুষ ও সাধারণ নাগরিকদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অতিরিক্ত শব্দের প্রভাব মানুষের শ্রবণশক্তি, ঘুম এবং মানসিক স্বাস্থ্যের উপরও পড়তে পারে। এই পরিস্থিতিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনি সচেতনতা গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এইদিনের আলোচনা সভায়। উল্লেখ্য, শারদোৎসবে বিভিন্ন জায়গায় গত কয়েক বছর ধরে আদালতের নির্দেশকে অমান্য করে শব্দ দূষণ লক্ষ্য করা যায়। পুলিশ প্রশাসন সম্পূর্ণ ওয়াকিবহল থেকেও স্থানীয় চুনোপুঁটির চাপে পড়ে শব্দ দূষণ করতে দেয়। ডিজে, সাউন্ড বক্স, বাজি- ঘিরে ব্যাপক শব্দ দূষণ ঘটে রাজ্যে। দায়িত্বপ্রাপ্ত প্রশাসন পুরোপুরি দায়িত্ব এড়িয়ে চলে। এর বিরুদ্ধে মানুষ মুখ খুলতে চায় না কারণ যেখানে প্রশাসন পিছিয়ে থাকে সেখানে ঝুঁকি এড়াতে বাধ্য সাধারণ মানুষ
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান