Sunday, November 22, 2026
বাড়ি রাজ্য প্রসবের বিষয়ে সচেতনতামূলক পদযাত্রা

প্রসবের বিষয়ে সচেতনতামূলক পদযাত্রা

প্রসবের বিষয়ে সচেতনতামূলক পদযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : ১৮ বছরের নিচে নাবালিকাদের প্রসব নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।তাই সচেতনতা বৃদ্ধি করতে রাজধানীতে পদযাত্রার আয়োজন করা হয়। সিজারিয়ান প্রসবের ক্রমবর্ধমান প্রবণতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাভাবিক প্রসবের পাশাপাশি সম্মানজনক মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার প্রচারে রবিবার সকালে আগরতলায় অনুষ্ঠিত হয় ‘নেশন-ওয়াইড ওয়াক ফর ন্যাচারাল বার্থ’ সচেতনতা মূলক পদযাত্রা। সোসাইটি অফ মিডওয়াইভস ইন্ডিয়া-এর উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় মিডওয়াইফ, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, মা, পরিবার পরিজন সহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মূলত ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ তরুণীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। মাতৃত্বকালীন স্বাস্থ্য, স্বাভাবিক প্রসবের গুরুত্ব, অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসবের ঝুঁকি এবং প্রসবকালীন মহিলাদের প্রতি সম্মানজনক আচরণ ও সঠিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা। পদযাত্রাটি আগরতলার আইজিএম কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনঃরায় আইজিএম কমপ্লেক্সে এসে শেষ হয়। আগরতলায় এই কর্মসূচির সমন্বয়ক ছিলেন ডাঃ দেবী চক্রবর্তী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha