স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ সেপ্টেম্বর :সোমবার ভিলেজ কমিটির
নির্বাচনের ভোট গ্রহণের দিন অমরপুর ব্লক ও মাতারবাড়ি ব্লকের দুইটি ভিলেজ কমিটির দুইটি
পোলিং স্টেশনে অশান্তি সৃষ্টি হয়। পরবর্তী সময় বিষয়টি নির্বাচন দপ্তরের নজরে আসে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসারের রিপোর্ট খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশন
দুইটি ভিলেজ কমিটির তিনটি আসনে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে। মঙ্গলবার সন্ধ্যায়
সাংবাদিক সম্মেলন করে রাজ্যের নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী জানান মাতারবাড়ি ব্লকের
অন্তর্গত গামারিয়া ভিলেজ কমিটির ৩ ও ৪ নং আসনের জন্য পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।
অমরপুর ব্লকের
পাহাড় পুর ভিলেজের ৪ নং আসনের জন্য পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর সকাল ৭ টা
থেকে পুনঃনির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। পুনঃনির্বাচনের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি
করা হয়ে গেছে। ভোট গণনা যথারীতি ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু
হবে।সাংবাদিক সম্মেলনে পিকে চক্রবর্তী আরও জানান ভিলেজ কমিটির নির্বাচনে মোট ভোট পড়েছে
৮১.২১ শতাংশ। যে দুইটি ভিলেজ কমিটির ৩ টি আসনে পুনঃনির্বাচন হবে সেই তিনটি আসনে ভোট
গ্রহণের দিন ছাপ্পা ভোট পড়েছে। তাই সেই তিনটি আসনে পুনঃনির্বাচন হবে বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান