Monday, August 3, 2026
বাড়ি রাজ্য পুকুর থেকে উদ্ধার হল পচা গলা দেহ

পুকুর থেকে উদ্ধার হল পচা গলা দেহ

পুকুর থেকে উদ্ধার হল পচা গলা দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট :সোমবার পুকুর থেকে উদ্ধার হল পচা গলা মৃতদেহ। মৃতের নাম সঞ্জিত তাঁতী। ঘটনা কল্যাণপুর থানার দ্বারিকাপুরে। ঘটনা কল্যাণপুর থানাধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায়। উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম সঞ্জিত তাঁতি। বয়স সাতচল্লিশ। সঞ্জিত তাঁতি গত - দিন ধরেই সে নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে খবর।

সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যানপুর থানার পুলিশ এবং ফরেন্সিক টিম। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে মৃত্যুর কারণ নিয়ে পুলিশ ধোঁয়াশায় রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করে কিনা। কারণ মৃতদেহ দেখে অনেকের মনে নানা সন্দেহের দানা বাঁধছে।


Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha