স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুলাই ; শান্তিরবাজার মহকুমার লাউগাং বড়ুয়া পাড়ায় নিজ ঘরে রহস্য জনক ভাবে মৃত্যু টুটন সাহা নামে এক ব্যক্তির। পরিবারের এক মহিলা জানান টুটন সাহার স্ত্রীর মৃত্যু হয়েছিল কয়েক বছর পূর্বে। পরিবারে টুটনের সাথে কারো কোন ঝামেলা ছিল না। রবিবার রাতে বাজার থেকে বাড়িতে ফিরে টুটন নিজ ঘরে ঘুমিয়ে যায়।
সোমবার সকালে টুটন ঘুম থেকে উঠতে বিলম্ব করায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। তখন পরিবারের লোকজন টুটনের ঘরের অপর একটি দরজা দিয়ে দেখতে গেলে দেখতে পায় ঘরের অভ্যন্তরে মাটিতে পরে রয়েছে টুটন। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে টুটনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা টুটনকে মৃত বলে ঘোষণা করে দেন। টুটনের মৃত্যুকে কেন্দ্র করে সন্দেহ দেখা দিয়েছে। কিভাবে টুটনের মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যদিও ময়না তদন্তের রিপোর্ট আসার পর টুটনের মৃত্যুর আসল কারন জানা যাবে। টুটনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান