স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৩
আগস্ট : রাজনৈতিক জীবনকে
আলবিদা জানান নি প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। রবিবার সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর
খবর ছড়িয়ে পড়ার পর সোমবার বিদ্যালয়ের এসেই তিনি সাফ জানিয়ে দিলেন রাজনীতিতে ছিলেন
এবং থাকবেন। তাঁর বক্তব্য, দীর্ঘ পাঁচ বছর সাংসদ পদে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে
কোর কমিটির সদস্য। এখন শুধুমাত্র দলেই আছেন। কিন্তু বিভিন্ন সময় মহাত্মা গান্ধী মেমোরিয়াল
দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে ফোন করে বলেন, রাষ্ট্রবিজ্ঞানের দুজন
শিক্ষকের মধ্যে একজন অবসরে চলে গেছেন এবং একজন প্রয়াত হয়েছেন। বর্তমানে ছাত্র-ছাত্রীদের
রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর জন্য বিষয় কেন্দ্রিক শিক্ষক নেই বিদ্যালয়ে। তাই তিনি যদি
পুনরায় বিদ্যালয়ে যোগদান করেন তাহলে সুবিধা হবে।
ছাত্র-ছাত্রীদের কথা ভেবে তিনি বিদ্যালয়ে এসে আবার
রাষ্ট্রবিজ্ঞান পড়ানো শুরু করেছেন। প্রাক্তন সাংসদ আরো বলেন, মহাত্মা গান্ধী মেমোরিয়াল
দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পুরোপুরিভাবে সরকার দ্বারা পরিচালিত হয় না। যার কারণে সরকারি
নিয়ম নীতির পুরোপুরিভাবে লাঘু হয় না এই বিদ্যালয়ে। তাই যারা বিদ্যালয়ে চাকরি করেন
তারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাই এই সুযোগ তিনি গ্রহণ করেছেন বলে জানান।
পাশাপাশি সবার উদ্দেশ্যে বলেন, নীতিবাচক মানসিকতা না নিয়ে ইতিবাচক মানসিকতা রাখার
জন্য। ব্যক্তিগতভাবে তিনি ইতিবাচক মানসিকতা নিয়ে চলেন।
পার্টি বহু জনের দল হয়। কেউ যাতে বিভ্রান্ত না ছড়ায়
তার জন্য দলের কার্যকর্তা ও কর্মীদের উদ্দেশ্য বার্তা দিলেন তিনি। চায়ের দোকানে এবং
রাস্তাঘাটে আলোচনা না করে দলের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে বলেন। আরো বলেন,
এখন আর সাংসদ নেই। তাই দল যখন তাঁকে ডাক দেবে তখনই সাড়া দেবেন। ২০২৮ -এর নির্বাচনে
ডাক পাওয়ার সুযোগের জন্য অপেক্ষায় আছেন। আরো বলেন, জোট সরকারের তিনটি দল একসাথে চলা
কষ্টকর, কিন্তু যদি কোন ভুল হয় তাহলে সেটা পরবর্তী সময়ে শুধরানো হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান