স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৩
আগস্ট :৩
আগস্ট
জাতীয়
অঙ্গদান
দিবস।
জাতীয়
অঙ্গদান
দিবস
উপলক্ষ্যে
প্রজ্ঞা
ভবনে
এক
সচেতনতা
মূলক
আলোচনা
সভা
অনুষ্ঠিত
হয়।
ত্রিপুরা
স্টেট
অর্গান
অ্যান্ড
টিস্যু
ট্রান্সপ্লান্ট
অর্গানাইজেশন,
ন্যাশনাল
অর্গান
অ্যান্ড
টিস্যু
ট্রান্সপ্লান্ট
অর্গানাইজেশন
এবং
মোহন
ফাউন্ডেশনের
যৌথ
উদ্যোগে
এই
আলোচনা
সভার
আয়োজন
করা
হয়।
এইবারের
জাতীয়
অঙ্গদান
দিবসের
মূল
প্রতিপাদ্য
বিষয়
হল
অঙ্গদান-জীবন সঞ্জীবনী
অভিযান।
এই দিনের আলোচনা
সভায়
উপস্থিত
ছিলেন
স্বাস্থ্য
দপ্তরের
সচিব
কিরণ
গিত্তে,
স্বাস্থ্য
দপ্তরের
অধিকর্তা
সহ
অন্যান্যরা।
আলোচনা
সভায়
বক্তব্য
রাখতে
গিয়ে
স্বাস্থ্য
সচিব
কিরন
গিত্তে
অঙ্গদানের
বিষয়ে
তুলে
ধরেন।
পাশাপাশি
তিনি
বলেন
অঙ্গদানের
জন্য
রাজ্যের
কোন
মানুষকে
যেন
বহিঃরাজ্যে
যেতে
না
হয়
তার
নির্দেশ
দিয়েছেন
মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে
রাজ্যে
কিডনি
প্রতিস্থাপনের
ব্যবস্থা
করা
হয়েছে
জিবি
হাসপাতালে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান