Sunday, October 18, 2026
বাড়ি জাতীয় দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি চলছে, ফের হুঁশিয়ারি অভিজিৎ দীপকে-র

দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি চলছে, ফের হুঁশিয়ারি অভিজিৎ দীপকে-র

দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি চলছে, ফের হুঁশিয়ারি অভিজিৎ দীপকে-র

 

 



নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): রাজধানীতে সাম্প্রতিক পুলিশি ধরপাকড় ও আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের আন্দোলনের পরবর্তী রূপরেখা স্পষ্ট করলেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। রবিবার তিনি স্পষ্ট ভাষায় জানান, অবৈধ আটক ও গ্রেফতারির ভয় দেখিয়ে তাঁদের আন্দোলন থামিয়ে রাখা যাবে না।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ দীপকে বলেন, "সৌরভ ও আশু ছাড়া পেলেই আমরা সকলে একত্রিত হব, নতুন করে কৌশল নির্ধারণ করব এবং পরবর্তী পদক্ষেপ স্থির করব। গত কয়েক দিনে আমরা যা দেখেছি—বেআইনিভাবে গ্রেফতার ও আটক করা হয়েছে—তা থেকে এটা স্পষ্ট যে আমাদের ভয় দেখিয়ে পিছু হঠানোর চেষ্টা চলছে। কিন্তু স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা কোনোভাবেই ভয় পাচ্ছি না এবং এক পা-ও পিছিয়ে যাব না। এটি একটি দীর্ঘ লড়াই এবং এই লড়াইয়ের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।"

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাঁদের দ্রুত মুক্তির বিষয়ে তাঁরা আশাবাদী। তিনি বলেন, "আশা করছি আজই ওদের দু'জনকে ছেড়ে দেওয়া হবে। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনি দিকগুলি নিয়ে আলোচনা করার জন্যই আমি এখন বৃন্দা ম্যামের সঙ্গে দেখা করতে যাচ্ছি।" সাম্প্রতিক ধরপাকড়ের বিরুদ্ধে আইনি ও গণতান্ত্রিক দুই পথেই আন্দোলন জারি রাখার বার্তা দেন তিনি।

 





 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha