Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য দ্য স্যাপিয়েন্স ফ্রন্ট এবং দ্য সিভিলাইজেশনাল অ্যাসোসিয়েশন অ্যান্ড ফোরামের বিক্ষোভ

দ্য স্যাপিয়েন্স ফ্রন্ট এবং দ্য সিভিলাইজেশনাল অ্যাসোসিয়েশন অ্যান্ড ফোরামের বিক্ষোভ

দ্য স্যাপিয়েন্স ফ্রন্ট এবং দ্য সিভিলাইজেশনাল অ্যাসোসিয়েশন অ্যান্ড ফোরামের বিক্ষোভ

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর : দ্য স্যাপিয়েন্স ফ্রন্ট এবং দ্য সিভিলাইজেশনাল অ্যাসোসিয়েশন অ্যান্ড ফোরামের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন। রাজধানীর সার্কিট হাউজ এলাকায় এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। দেশের রাজধানী দিল্লিতে পুলিশ দ্বারা শুক্রেন্দ্রর উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন মহল। এই ঘটনার প্রতিবাদে এবং নারীর অধিকার ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে রবিবার সার্কিট হাউজ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে দ্য স্যাপিয়েন্স ফ্রন্ট এবং দ্য সিভিলাইজেশনাল অ্যাসোসিয়েশন অ্যান্ড ফোরামের সদস্য সদস্যারা।

এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে নির্বাচন কমিশনের ভূমিকা এবং নারীর অধিকার রক্ষার প্রশ্নে ব্যানারে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়। দ্য সিভিলাইজেশনাল অ্যাসোসিয়েশন অ্যান্ড ফোরামের এক প্রতিষ্ঠাতা সদস্য জানান দিল্লিতে ছাত্র-যুবদের আন্দোলনে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতাকে অন্যায় ভাবে আটক করা হয়েছে। আন্দোলনকারি ছাত্রীদের পুরুষ পুলিশ কর্মীরা আটক করছে। যা আইন মোতাবেক করা যায় না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha