Wednesday, November 4, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরায় সংগঠন তৈরি করতে এসেছে ককরোজ জনতা পার্টি

ত্রিপুরায় সংগঠন তৈরি করতে এসেছে ককরোজ জনতা পার্টি

ত্রিপুরায় সংগঠন তৈরি করতে এসেছে ককরোজ জনতা পার্টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : দিল্লির গন্ডি ছেড়ে এবার রাজ্যে রাজ্যে আন্দোলনের জন্য জাল বিছিয়ে ময়দানে সরব হচ্ছে ককরোজ জনতা পার্টি। ত্রিপুরায় সাংগঠনিক ভিত মজবুত করার পাশাপাশি যুব সমাজকে একত্রিত করে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার উদ্যোগ নিলো ককরোজ জনতা পার্টি। বুধবার ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সি জে পি-র নেতা শাহিদ এবং মণিপুর থেকে আসা সংগঠনের নেতা নূর শাহ। পাশাপাশি ত্রিপুরায় সংগঠনের নেতৃত্বে থাকা শুভম, প্রণব ও অপ্রজিত-সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে শাহিদ জানান, ত্রিপুরার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক আলোচনা চলছে। এরই অংশ হিসেবে ত্রিপুরায় এসে স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। কীভাবে সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করা যায়, কীভাবে আঞ্চলিক সমস্যা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ত্রিপুরায় বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যুৎ সমস্যার মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এই সমস্যাগুলি নিয়ে যুব সমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী মঞ্চ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক চাপ সৃষ্টিকারী মঞ্চ হিসেবে কাজ করবে বলেও স্পষ্ট করেন তিনি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই বলে দাবি করে শাহিদ বলেন, সরকারে যে দলই থাকুক, তাকে সংবিধান মেনে চলতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে ত্রিপুরা ইউনিটের সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha