Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ আমরা বাঙালির

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ আমরা বাঙালির

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ আমরা বাঙালির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ সেপ্টেম্বর :ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো আমরা বাঙালি। রবিবার বিকেলে আমারও বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রৌদ্রপাল। তিনি বলেন, গত এক থেকে দেড় বছরে এসআইআর -এর নাম করে লক্ষ্য লক্ষ্য বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন।

এর পেছনে রাজনৈতিক গভীর ষড়যন্ত্র রয়েছে। যা সম্প্রতি সামনে এসেছে। এমনকি চক্রান্ত করে পশ্চিমবঙ্গ ও বিহার সহ বিভিন্ন রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি। তাই এই নির্বাচন কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তার কারণে দেশের সর্বনাশ হয়েছে। পাশাপাশি নতুন করে একজন মুখ্য নির্বাচন কমিশনার দায়িত্ব গ্রহণ করতে হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha