স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৩
আগস্ট :চুরির ঘটনায় এক
মহিলা গৃহপরিচারিকা আটক হল পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে। পশ্চিম আগরতলা থানার
ওসি সঞ্জিত সেনের কাছ থেকে জানা যায়, কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব এলাকার বাসিন্দা নিরুপমা
দেববর্মার বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতো এক মহিলা। রবিবার বাড়ির মালিক নিরুপমা দেববর্মা
প্রত্যক্ষ করেন ওনার কিছু স্বর্ণালঙ্কার নেই। সাথে সাথে তিনি ওনার বাড়ির গৃহ পরিচারিকাকে
প্রশ্ন করেন।
কিন্তু গৃহপরিচারিকা
স্বর্ণালঙ্কার চুরির বিষয়টি অস্বীকার করে। তখন নিরুপমা দেববর্মা পশ্চিম আগরতলা থানায়
মামলা দায়ের করেন। পশ্চিম আগরতলা থানার ওসি জানান থানায় মামলা দায়ের হওয়ার পর ঘটনার
তদন্তে নেমে পুলিশ ঐ গৃহ পরিচারিকা মহিলার ভাড়া ঘরে সোমবার তল্লাসি চালায় পুলিশ। তল্লাসি
অভিযানে নিরুপমা দেববর্মার বাড়ি থেকে চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। গ্রেপ্তার
করা হয়েছে গৃহ পরিচারিকা মহিলাকে। সোমবার ধৃত মহিলাকে আদালতে সোপর্দ করে পুলিশ। মহিলার
ভাড়া ঘর থেকে প্রায় ২ লক্ষ ১১ হাজার টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান