স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৬ আগস্ট:সম্প্রতি জিবি হাসপাতালে
ঘটে গেল একটি অনভিপ্রেত ঘটনা। হাসপাতালের এক চিকিৎসক এক রোগীর সাথে দুর্ব্যবহার করে।
সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে
ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি
দল এইদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট
ডেপুটেশন প্রদান করে।
প্রতিনিধি দলের
নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা। তিনি জানান জিবি হাসপাতালে
এক রোগীর সাথে দুর্ব্যবহার করে এক চিকিৎসক। রোগীর অপরাধ সে ডাক্তারকে দাদা বলে সম্বোধন
করে। তাই চিকিৎসা পরিষেবা প্রদান করেন নি বলে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেন আবদুল
হোসেন নামে সেই রোগী। তাই ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে এইদিন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান