স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর :
সাব্রুম মহকুমার নলুয়া এলাকায় ৯ নভেম্বর এক বধূ গণধর্ষণ হওয়ার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক অপর অভিযুক্ত। সাব্রুম থানার ওসি জানান সামাজিক মাধ্যমে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর সাব্রুম থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়। পুলিশ রিমান্ড শেষে শনিবার তাকে পুনঃরায় আদালতে সোপর্দ করা হয়েছে। কিন্তু এই ঘটনায় যুক্ত অপর অভিযুক্ত এখনো পলাতক। পলাতক অভিযুক্তর সন্ধানে তল্লাশি জারি রেখেছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান