Monday, July 27, 2026
বাড়ি রাজ্য কাস্টমারি ল-এর স্বীকৃতি ও বাস্তবায়নের দাবিতে ডেপুটেশন

কাস্টমারি ল-এর স্বীকৃতি ও বাস্তবায়নের দাবিতে ডেপুটেশন

কাস্টমারি ল-এর স্বীকৃতি ও বাস্তবায়নের দাবিতে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুলাই ; কাস্টমারি -এর স্বীকৃতি বাস্তবায়নের দাবিতে সোমবার ১৯ টি ত্রিপুরা উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী . মানিক সাহার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করলেন। এদিন তারা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। এবং মুখ্যমন্ত্রীর হাতে তাদের স্মারক লিপি তুলে দেন। জানা যায় মুখ্যমন্ত্রী তাদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর প্রতিনিধি দলের এক সদস্য জানান জনজাতি সম্প্রদায় ব্যতীত আর কোন জনজাতি সম্প্রদায়ের কাস্টমারি এখনো স্বীকৃতি পায় নি। এই নিয়ে বিভিন্ন সময় সরকারের সাথে আলোচনা হয়েছে। স্মারক লিপি প্রদান করা হয়েছে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর এডিসি অধিবেশনে ১৪ টি কাস্টমারি সর্ব সম্মতি ভাবে পাশ করা হয়। পরবর্তী সময় এই ১৪ টি কাস্টমারি রাজ্য সরকারের মাধ্যমে রাজ্যপালের অনুমতির জন্য প্রেরন করা হয়। পরবর্তী সময় কিছু কাস্টমারি সংশোধনের জন্য এডিসি প্রশাসনের নিকট প্রেরন করা হয়। বাকি গুলি রাজ্য সরকারের কাছে পরে রয়েছে। তাই তাদের দাবি যে সকল কাস্টমারি এডিসির অধিবেশনে পাশ করানো হয়েছে, সেই গুলিকে দ্রুত রাজ্য পালের অনুমোদন নিয়ে কার্যকর করা হোক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান