Tuesday, November 17, 2026
বাড়ি রাজ্য উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোট প্রচারে বের হয়ে আহবান মুখ্যমন্ত্রীর

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোট প্রচারে বের হয়ে আহবান মুখ্যমন্ত্রীর

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোট প্রচারে বের হয়ে আহবান মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : প্রায় প্রতিদিন পালা করে আগরতলা পুর নিগমের কোন না কোন বিজেপি প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন পুর নিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার সহ অনযানযতা। এইদিন মুখ্যমন্ত্রী কের চৌমুহনী এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। পরবর্তী সময় রামনগর ৬ নং রাস্তায় বিজেপির একটি নির্বাচনী অফিসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

 পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মানুষ চাইছে বিজেপি পুনরায় আগরতলা পুর নিগমের ক্ষমতা দখল করুক। উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে যাচ্ছেন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের হয়ে ভোট চাইছেন মানুষের কাছে। রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থায় বিজেপি জয়ী হবে। সরকার বিরোধী হাওয়া বলে কিছু নেই। যার কারণে বিজেপির অনেক সুবিধা হয়েছে। বিরোধীরা সামাজিক মাধ্যমের মাধ্যমে নির্বাচনী প্রচার চালাচ্ছে। মানুষ তাদের সাথে নেই। পুর ও নগর নির্বাচনকে সেমিফাইনাল বলে জানান। ফাইনাল খেলা ২০২৮ সালে হবে বলেও জানান তিনি। বিরোধীদের প্ররোচনায় পা না দেওয়ার জন্য দলীয় কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha