Sunday, October 18, 2026
বাড়ি জাতীয় আশঙ্কাই সত্যি! একযোগে বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়াল ৬ ব্যাঙ্ক

আশঙ্কাই সত্যি! একযোগে বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়াল ৬ ব্যাঙ্ক

আশঙ্কাই সত্যি! একযোগে বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়াল ৬ ব্যাঙ্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৮ অক্টোবর : আশঙ্কা ছিলই। রেপো রেট বৃদ্ধির পরই বিভিন্ন ব্যাঙ্ক বাড়ি-গাড়ির ঋণের উপর সুদের হার বৃদ্ধি করবে। হলও তা-ই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ পাঁচটি ব্যাঙ্ক ইতিমধ্যেই সুদের হার বৃদ্ধির কথা জানিয়ে দিল। হোম লোনের সুদের হার ০.২৫ শতাংশ বাড়িয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। ১৫ অক্টোবর থেকে নতুন হার কার্যকর হয়েছে। এর ফলে রেপো রেটের সঙ্গে যুক্ত ঋণের মাসিক কিস্তি ‘ইএমআই’ বাড়তে পারে।


এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, অক্টোবর থেকেই সুদের হার বৃদ্ধি করছে তারা। ফলে এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড রেট ৭.৯০ শতাংশের সঙ্গে প্রযোজ্য অতিরিক্ত হার থেকে বেড়ে ৮.১৫ শতাংশের সঙ্গে অতিরিক্ত হার হয়েছে। অন্য দিকে, রেপো লিঙ্কড লেন্ডিং রেট ৭৭.৫০ শতাংশ থেকে বেড়ে ৭.৭৫ শতাংশ হয়েছে। সাধারণ হোম লোনের সুদের হার এখন ৭.৫০ থেকে ৮.৮০ শতাংশের মধ্যে। ঋণগ্রহীতার প্রোফাইল অনুযায়ী প্রকৃত সুদের হার বদলাতে পারে।


অক্টোবরে আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটি রেপো রেট ০.২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৫.২৫ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ করেছে। প্রায় চার বছরের মধ্যে এই প্রথম রেপো রেট বৃদ্ধি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির চাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ওয়াকিবহাল মহলের পরামর্শ, কিস্তি না বাড়িয়ে আগের মতো রাখলে ঋণ শোধের মেয়াদও বাড়তে পারে। এই উদাহরণে মেয়াদ ২০ বছর থেকে বেড়ে প্রায় ২১ বছর হবে। তাতে মোট সুদের খরচও বাড়বে। তাই ঋণগ্রহীতাদের নিজেদের ব্যাঙ্কের সঙ্গে কথা বলে নতুন ইএমআইও ঋণ শোধের মেয়াদ জেনে নেওয়া উচিত।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha