Saturday, November 14, 2026
বাড়ি রাজ্য আগরতলা পুরনিগমে ৫১-এ ৫১ জয়ের লক্ষ্যে বিজেপি: রতন লাল নাথ

আগরতলা পুরনিগমে ৫১-এ ৫১ জয়ের লক্ষ্যে বিজেপি: রতন লাল নাথ

আগরতলা পুরনিগমে ৫১-এ ৫১ জয়ের লক্ষ্যে বিজেপি: রতন লাল নাথ

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ নভেম্বর : আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিজেপির লক্ষ্য ৫১টি আসনের সবকটিতেই জয়লাভ করা।

মন্ত্রী বলেন ভোটারদের মধ্যে যে উৎসাহ ও মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, তাতে আমার বিশ্বাস, ৫১টির মধ্যে ৫১টি আসনেই বিজেপি প্রার্থীদের আশীর্বাদ করবেন জনগণ।আগরতলা পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

১০ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আগরতলার বিভিন্ন ওয়ার্ডেই বিজেপির প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এই জনউৎসাহ আগামী নির্বাচনে দলের পক্ষে ইতিবাচক ভূমিকা নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণে সরকারের অঙ্গীকারকে সামনে রেখেই বিজেপি জনগণের কাছে ভোট চাইবে।

আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে দলের সভাপতি ইতিমধ্যেই একটি নির্বাচন পরিচালন কমিটি গঠন করেছেন বলে জানান বিদ্যুৎমন্ত্রী। প্রয়োজন অনুযায়ী এই কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন আজ সন্ধ্যা সাড়ে ৬টায় পার্টি অফিসে প্রদেশ সভাপতির উপস্থিততে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দলের শীর্ষ নেতৃত্ব ও সাংগঠনিক প্রতিনিধিরা উপস্থিত থেকে নির্বাচনের প্রস্তুতি এবং পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।এই বৈঠকে এই বৈঠকে বিভিন্ন ওয়ার্ড, মণ্ডল ও বুথের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা এবং  দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

নির্বাচনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবের মেজাজে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

তিনি বলেন, ভোটের পরিবেশ বিঘ্নিত করার কোনও অপচেষ্টা হলে দলীয় স্তরে তার মোকাবিলা করা হবে এবং কোনও বেআইনি কার্যকলাপের ক্ষেত্রে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি বলেন নির্বাচন পরিচালনার বিস্তারিত কৌশল দলের অভ্যন্তরীণ বিষয়। তবে আমাদের প্রধান লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করা এবং এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি আরও জানান, আগরতলা শহরজুড়ে নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।দলের সাংগঠনিক শক্তির উপর আস্থা প্রকাশ করে রতনলাল নাথ বলেন, আগরতলা শহরে বিজেপির শক্তিশালী ও সুসংগঠিত কার্যকর্তা রয়েছে। নির্বাচনী প্রচারে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় দল সম্পূর্ণ প্রস্তুত।নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি সকলের দায়িত্ব বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিজেপি উন্নয়নের কর্মসূচিকে সামনে রেখেই জনগণের সমর্থন চাইবে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha