স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩
নভেম্বর : আহতদের উদ্ধার
করতে গিয়ে
আক্রান্ত হলেন
দমকল কর্মী।
ঘটনা বিলোনিয়ার
নেতাজি সুভাষনগর
পঞ্চায়েত এলাকায়।
অভিযোগ, আহতদের উদ্ধার
করে হাসপাতালে
নিয়ে যাওয়ার
পথে অগ্নিনির্বাপক
দপ্তরের গাড়ি
চালকের সঙ্গে
দুর্ব্যবহার ও
মারধরের চেষ্টা
করে। এমনকি
চালকের গলা
চেপে ধরারও
অভিযোগ উঠেছে।
এই ঘটনায়
অল্পের জন্য
বড়সড় দুর্ঘটনার
হাত থেকে
রক্ষা পায়
অগ্নিনির্বাপক দপ্তরের
গাড়ি চালক।
ঘটনার পরপরই
পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে শুভম
ও সুমির
নামে দুই
ভাইকে আটক
করে।
জানা যায়,
অগ্নিনির্বাপক দপ্তরের
পক্ষ থেকেও
অভিযুক্ত দুই
ভাইয়ের বিরুদ্ধে
থানায় মামলা
দায়ের করা
হয়েছে। এলাকাবাসীর
অভিযোগ, অভিযুক্ত দুই
ভাইয়ের বিরুদ্ধে
এলাকায় আগেও
উশৃঙ্খল পরিবেশ
সৃষ্টি করার
অভিযোগ রয়েছে।
তাই তাঁদের
বিরুদ্ধে কঠোর
আইনানুগ ব্যবস্থা
গ্রহণের দাবি
জানিয়েছেন স্থানীয়দের
পক্ষ থেকে।
তবে সরকারি
কাজে নিয়োজিত
অগ্নিনির্বাপক দপ্তরের
কর্মীদের নিরাপত্তা
নিয়ে ইতিমধ্যেই
প্রশ্ন উঠতে
শুরু করেছে।
এখন দেখার,
এই ঘটনার
পর অগ্নিনির্বাপক
দপ্তর এবং
পুলিশ প্রশাসনের
পক্ষ থেকে
কী ধরনের
পদক্ষেপ গ্রহণ
করা হয়।
ঘটনাকে কেন্দ্র
করে গোটা
এলাকায় ব্যাপক
চাঞ্চল্য সৃষ্টি
হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান