Monday, August 3, 2026
বাড়ি রাজ্য অভিযোগের পর হোস্টেল পরিদর্শনের জন্য ময়দানে নেমে সিস্টেম পরিবর্তনের নির্দেশ দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

অভিযোগের পর হোস্টেল পরিদর্শনের জন্য ময়দানে নেমে সিস্টেম পরিবর্তনের নির্দেশ দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

অভিযোগের পর হোস্টেল পরিদর্শনের জন্য ময়দানে নেমে সিস্টেম পরিবর্তনের নির্দেশ দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট :অভিযোগ সামনে আসতেই ময়দানে নেমেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আগরতলা স্থিত জগন্নাথ বাড়ি রোডের ডঃ বি.আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে দীর্ঘদিন ধরে চলছে ব্যাপক অনিয়ম। রবিবার দুপুরে রান্নার পর আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন খাবার সামগ্রী নিয়ে যাওয়ার সময় পড়ুয়াদের হাতেনাতে ধরা পড়েন পাচকরা।

তারপর রাতের বেলা পুলিশ তাদের আটক করে। সংবাদ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়তে ঘুম ভাঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার। সোমবার সকালে বেরিয়ে পড়েন আগরতলা শহরের বিভিন্ন হোস্টেল পরিদর্শন করতে। প্রথমে তিনি জগন্নাথ বাড়ি রোড ডঃ বি.আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে যান। সেখানে গিয়ে তার চোখ চড়কগাছ হয়ে যায়। ছাত্রীদের অভিযোগ অনুযায়ী বাস্তব চিত্রের মিল খুঁজে পেয়েছেন মন্ত্রী। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, বসে বসে মস্তি করার জায়গা না এটা। এখান থেকে ছাত্রীদের ভবিষ্যৎ গড়বে। ছাত্র ছাত্রীদের কাছে সমস্যার কথা জানতে চাইলে তারা বলেন, বিভিন্ন সময় খাওয়ার জল থাকে না। বাথরুমে লাইট নেই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, হোস্টেলের পড়ুয়াদের জন্য কুড়ি টাকা করে ভাতা বৃদ্ধি করা হলেও তাদের খাবারের মান উন্নত হয়নি। এটা ছাত্রছাত্রীদের কথায় স্পষ্ট হয়েছে।

এই সিস্টেম পরিবর্তন করতে নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। মঙ্গলবার থেকে এই সিস্টেম পরিবর্তন হবে হোস্টেলে। হোস্টেলে যে ইনচার্জ দিদিমনি রয়েছেন তিনি অসুস্থ। তাই তাকে আপাতত রিলিজ দেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন এখন থেকে প্রত্যেকটি হোস্টেলের ছাত্র-ছাত্রীদের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালু করা হবে। এটাই হবে তাদের অ্যাটেনডেন্স। কোন হোস্টেলে অনিয়ম বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। তিনি আরো জানিয়েছেন যারা ছাত্রীদের খাবার চুরি করে নিয়ে যেত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। পরবর্তী সময় মন্ত্রী হোস্টেল থেকে বের হয়ে মহিলা মহাবিদ্যালয়ের হোস্টেলে যান। বিভিন্ন ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha