Monday, August 3, 2026
বাড়ি রাজ্য স্বামী বাড়িতে সবজি নিয়ে না ফেরায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর

স্বামী বাড়িতে সবজি নিয়ে না ফেরায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর

স্বামী বাড়িতে সবজি নিয়ে না ফেরায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট :শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সামান্য সবজি আনা নিয়ে পারিবারিক অশান্তির জেরে ওই গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে বলে স্বামী গৃহবধূর বাপের বাড়ি লোকজনদের দাবি। মৃত গৃহবধূর নাম আমিনা বেগম। বয়স ২৫।

তাঁর বাপের বাড়ি জয়পুর এলাকায়। ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে, স্বামীর কাজ থেকে ফেরার সময় সবজি নিয়ে বাড়ি ফিরেনি। যার কারণে স্বামীর উপর অভিমান করে স্ত্রী আমিনা বেগম। তারপর স্ত্রীর কথা অনুযায়ী স্বামী বাজারের উদ্দেশ্যে রওনা হন। কিছুটা রাস্তায় যেতেই এলাকাবাসী ছুটে এসে জানায় তাদের বাড়িতে কোন কিছু ঘটেছে। সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে দেখেন স্ত্রী শরীরে আগুন জ্বলছে। গুরুতর দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরাই তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়।

জানা গেছে, আমিনা বেগমের একটি আড়াই বছরের কন্যা সন্তান রয়েছে। ঘটনার খবর পেয়ে মৃতার বাপের বাড়ির পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha