স্যন্দন ডিজিটাল ডেস্ক,
আগরতলা। ২৯ জুলাই :বুধবার কৈলাসহরে অনুষ্ঠিত হয় জেলা-স্তরের পর্যালোচনা সভা। পর্যালোচনা
সভায় জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিভিন্ন
সরকারি প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে কৈলাশহরের গৌরনগর সার্কিট
হাউসের কনফারেন্স হলে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এছাড়াও উপস্থিত
ছিলেন ঊনকোটি জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন, ঊনকোটি জেলা পুলিশ সুপার ঋষভ, ঊনকোটি
জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের আধিকারিকদের
উদ্দেশ্যে বলেন মন্ত্রিসভার বৈঠকে চন্ডিপুর এবং ফটিকরায়ে মানুষ সঠিকভাবে জল পাচ্ছে
কিনা সে বিষয়ে তুলে ধরেন স্থানীয় বিধায়করা। বিশেষ করে মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী
টিংকু রায় এবং মন্ত্রী সান্তনা চাকমা তাদের এলাকার পানীয় জলের বিভিন্ন বিষয় নিয়ে
তুলে ধরেন মন্ত্রিসভার বৈঠকে। তাই দপ্তরের আধিকারিকদের প্রয়োজন এলাকায় গুলিতে কত
সংখ্যক মানুষ পানীয় জল নিয়মিত পাচ্ছে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করার। যাতে পানীয় জল
থেকে কেউ বঞ্চনার শিকার না হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান