স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা, ১১
নভেম্বর : পানিসাগর
নগর
এলাকার
৩
নং
ওয়ার্ডের
পঞ্চদেবতা
মন্দিরে
দুঃসাহসিক
চুরির
ঘটনা
সংঘটিত
হলো
মঙ্গলবার
রাতে।
চোরের
দল
মন্দির
থেকে
প্রায়
২
ভরি
স্বর্ণালংকার
ও
নগদ
আনুমানিক
২৫
হাজার
টাকা
নিয়ে
চম্পট
দেয়।
এই
ঘটনায়
এলাকায়
চাঞ্চল্যের
সৃষ্টি
হয়েছে।
অভিযোগ,
পানিসাগর
নগর
এলাকায়
লক্ষ
লক্ষ
টাকা
ব্যয়ে
সিসি
ক্যামেরা
স্থাপন
করা
হলেও
বর্তমানে
অধিকাংশ
ক্যামেরাই
বিকল
অবস্থায়
পড়ে
রয়েছে।
ফলে পানিসাগরে
চুরির
ঘটনা
ক্রমশ
বেড়ে
চলেছে।
সিসি
ক্যামেরার
দ্বারা
একজন
চোরকে
সনাক্ত
করতে
পারছে
না
পুলিশ।
লাগাতার
চুরির
ঘটনায়
আতঙ্ক
বাড়ছে
পানিসাগরে।
পুলিশেরও
কোন
সাফল্য
নেই।
তাই
বুধবার
সকালে
ডি
ওয়াই
এফ
আই
পানিসাগর
মহকুমা
কমিটির
প্রাক্তন
সভাপতি
তথা
৩
নং
ওয়ার্ডের
বামফ্রন্ট
মনোনীত
সিপিআইএম
প্রার্থী
নির্মলেন্দু
দাস
এই
অভিযোগ
তুলে
দৃষ্টি
আকর্ষন
করেন
মহকুমা
শাসকের।
মহকুমা
শাসক
যেন
সবগুলি
সিসি
ক্যামেরা
কি
কারনে
মুখ
থুবড়ে
আছে
সেটা
তদন্ত
করে
দেখেন
এবং
সিসি
ক্যামেরাগুলি
দ্রুত
সচল
করার
উদ্যোগ
গ্রহণ
করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান