Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে BSF জওয়ানের মৃত্যু

কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে BSF জওয়ানের মৃত্যু

কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে BSF জওয়ানের মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ অক্টোবর : ত্রিপুরায় কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে এক বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বড়জোস সীমান্ত এলাকায়।

জানা গেছে, বড়জোস সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিএসএফ জওয়ান নগেন্দ্র কুমার। তিনি রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। ডিউটিরত অবস্থাতেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলিবিদ্ধ হন তিনি।

গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার খবর পেয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে জওয়ানটি নিজের সার্ভিস রাইফেল থেকে গুলিবিদ্ধ হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি আত্মহত্যা নাকি অস্ত্র ব্যবহারের সময় কোনও দুর্ঘটনার ফল—তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্তের পরই পরিষ্কার হবে বলে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

কর্তব্যরত অবস্থায় এক বিএসএফ জওয়ানের এমন মৃত্যুতে সীমান্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha