স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ অক্টোবর : বৃহস্পতিবার আগরতলা পুর
নিগমের অফিস প্রাঙ্গণে ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’
ও ‘ফ্ল্যাগিং অফ টাস্ক ফোর্স
ভেহিক্যালস’
অনুষ্ঠানের আয়োজন করা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপ সহ অন্যান্য আধিকারিকরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র দীপক মজুমদার।
এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা পুর নিগমের চারটি জোনে ১ হাজার ৪৫৫
জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করে যাচ্ছে। এছাড়াও দেবেন্দ্র নগর ডাম্পিং স্টেশনে ২৭০ জন কর্মী নিরলস
ভাবে কাজ করে যাচ্ছে। এই সাফাই কর্মীরা
দিবারাত্রি কাজ করে যাচ্ছে। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা সকলের দায়িত্বের মধ্যে পড়ে। আগরতলা পুর নিগমের মূল লক্ষ্য হল বিজ্ঞান সম্মত
ভাবে বজ্য ব্যবস্থাপনার মধ্যদিয়ে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান