Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য সড়ক অবরোধ করে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

সড়ক অবরোধ করে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

সড়ক অবরোধ করে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১৫ অক্টোবর : রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া ঠান্ডা ঘরে থাকলেও একমাত্র মাঠ ময়দান গরম করছে টেট পরীক্ষার্থীরা। তাদের আন্দোলন যেন প্রতিদিনের খবরের শিরোনাম দখল করছে। আইনি জটিলতা থাকার পরেও পরীক্ষার্থীরা ময়দানে নেমে দাবি করছে তাদের মেরিট লিস্ট প্রকাশ করার জন্য। অথচ এই আবদার মেনে নিতে পারছে না রাজ্য সরকার। আগে কোর্টের জড়তা কাটাতে হবে সরকারের।

 তারপরেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এগোতে হবে। কিন্তু, বিষয়টি বুঝার আগেই রাস্তায় নেমে হইচই করা প্রতিদিনকার নাটক মঞ্চস্থ হয়ে গেছে। বৃহস্পতিবার টেট ওয়ান পরীক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে সড়ক অবরোধ করার পর সরকারকে নিশানা করেন তারা। আজকের মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত করা না হলে তাদের মৃতদেহ যাবে বলে জানিয়ে দেন। এবং সরকারকে উদ্দেশ্য করে বলেন আদালত যদি স্থগিত না করে তাদের নিয়োগ প্রক্রিয়া তাহলে কেন স্থগিত করল সরকার? তাদের আরো বক্তব্য, মাননীয় আদালত নাকি বলেছে, যে ৯ জন মামলা করেছে তাদের এক নম্বর করে প্রদান করার জন্য স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে।

সবশেষে বলেন, তাদের নয়জনের সঙ্গে যেন উত্তীর্ণ পরীক্ষার্থীদের যুক্ত না করা হয়। এদিকে টেট টু পরীক্ষার্থীদের বক্তব্য ২০২৪ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থী। ১৫০২ জন উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে ৭৬৬ জনকে অফার লেটার দেওয়া হয়েছে। বাকি রয়েছে ৭৩৬ জন। বিগত বছর গুলিতে যারা পাস করেছে সকলকে একসাথে নিয়োগ করা হয়েছে, এবার কেন একসাথে সকলকে নিয়োগ করবে না? এরমধ্যে আবার বুধবার টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চলতি শিক্ষাবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে টেট পরীক্ষা। অথচ আগের পাশ করা পরীক্ষার্থীরা হতাশ হয়ে আছেন। কিন্তু প্রতিদিন এভাবে সড়ক অবরোধ করে তাদের আন্দোলন চলছে। ব্যস্ততম সড়কটি আটকে রাখার ফলে অধিকাংশ অফিস আদালতের কাজকর্ম মুখ থুবড়ে পড়ছে। কারণ অফিস লেন এলাকায় একাধিক অফিস আদালত সহ আইজিএম হাসপাতালে যাওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই সড়ক এভাবে আটকে রাখা কোনভাবে গ্রহণযোগ্য নয়। দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। আতঙ্কে থাকছেন টিআরবিটি এবং শিক্ষা দপ্তরের কর্মচারীরা। অবিলম্বে এ ধরনের যুক্তিহীন আন্দোলন নিয়ে সরকারের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নাহলে রাজ্যে আন্দোলন জলভাত হয়ে যাচ্ছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha