Friday, September 25, 2026
বাড়ি রাজ্য রাস্তা অবরোধে আটকে পড়লেন বিরোধী দলনেতা

রাস্তা অবরোধে আটকে পড়লেন বিরোধী দলনেতা

রাস্তা অবরোধে আটকে পড়লেন বিরোধী দলনেতা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ সেপ্টেম্বর :বনদপ্তরের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ায় সড়ক অবরোধ করলেন গ্রামবাসী। বুধবার সকাল থেকে বনদপ্তরের বিরুদ্ধে প্রতিবাদে অমরপুর–গন্ডাছড়া সড়কের সাতচনদরাই পাড়ায় সড়ক অবরোধে বসেন। সে সময় নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলে খবর।

এই সড়ক অবরোধে আটকে পড়েন তিনি। তিনি গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে বনদপ্তরের এসডিএফও -র সাথে কথা বলেন। বনদপ্তর এর আধিকারিক আশ্বাস দেন, এলাকাবাসীকে অবশ্যই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে। এবং গ্রামবাসী যেন বনদপ্তরের অফিসে যায়। পাশাপাশি অবরোধ প্রত্যাহার করে নেয়। অবরোধকারীদের উদ্দেশ্যে এই আশ্বাস বিরোধী দলনেতার মারফত দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামবাসী। তবে এদিন অবরোধের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha