Monday, August 24, 2026
বাড়ি রাজ্য মৎস্য ব্যবসায়ীকে ডেকে নিয়ে খুন করার চেষ্টার অভিযোগ

মৎস্য ব্যবসায়ীকে ডেকে নিয়ে খুন করার চেষ্টার অভিযোগ

মৎস্য ব্যবসায়ীকে ডেকে নিয়ে খুন করার চেষ্টার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট :মৎস্য ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে খুন করার চেষ্টা অভিযোগ। ঘটনা আড়ালিয়া শান্তিপাড়া মঠ চৌমুহনী স্থিত উন্নয়ন সংঘ ক্লাবের সামনে। আহত মৎস্য ব্যবসায়ীর নাম প্রীতম বৈদ্য। ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতের বেলা এলাকায় রামু দেবনাথ প্রীতম বৈদ্যের কাছে ২০০০ টাকা চেয়েছিল।

সে টাকা না দেওয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে রামু দেবনাথ। প্রীতম পরবর্তী সময়ে বিষয়টি স্থানীয় ক্লাবকে অবগত করে। পাশাপাশি বিজেপি মন্ডল কার্যালয়ে অভিযোগ জানাবে বলে ভয় দেখান। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে দোকান থেকে ডেকে নিয়ে পেটে চাকু দিয়ে আঘাত করে প্রাননাশের চেষ্টা করে। কিন্তু সে ঘুরে যাওয়ায় চাকু তার হাতে লেগেছে। শেষ পর্যন্ত পার্শ্ববর্তী একটি বাড়ি গিয়ে নিজের আত্মরক্ষা করেন প্রীতম। তারপর হাসপাতাল নিয়ে যায় এলাকাবাসী। তার হাতে টি সেলাই লেগেছে। অভিযুক্তের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে আটক করেনি বলে জানান মৎস্য ব্যবসায়ী প্রীতম। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অভিযুক্তের শাস্তির দাবি করেছেন মৎস্য ব্যবসায়ী এবং তার মা।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha