স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৪ আগস্ট : দীর্ঘ ১০ বছর
ধরে রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশে
রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটির নির্বাচন। মোট ৫৮৭ টি আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন।
ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন হতে
চলেছে সেই ইঙ্গিত গ্রহণ করছে। তাই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে প্রস্তুতি শুরু করেছে
রাজ্য নির্বাচন কমিশন।
সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে রিটার্নিং অফিসারদের
নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রিটার্নিং অফিসারদের নির্বাচনী আইন,
আদর্শ আচরণবিধি, মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থী তালিকা ও ভোট গণনা সহ যাবতীয় বিষয়
সম্পর্কে অবগত করা হয়।
যাতে তাঁরা
সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারেন। সোমবার বৈঠকের পর এ কথা জানান রাজ্য নির্বাচন
কমিশনার প্রদীপ চক্রবর্তী। আয়োজিত বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন
দপ্তরের অন্যান্য আধিকারিক। জানা যায়, রিটার্নিং অফিসারদের হাতে-কলমে এদিন নিয়ম-নীতি
সম্পর্কে অবগত করা হয়েছে। কারণ নির্বাচনের সময় দায়িত্বে থাকা আধিকারিকদেরও কিছু
ভুলত্রুটি নিয়ে অভিযোগ উঠে আসে। এই ভুল ত্রুটিগুলি এড়াতে তাদের জন্য এই বৈঠক অত্যন্ত
তাৎপর্যপূর্ণ। যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান