স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর : নির্বাচন ঘোষণা হতেই সন্ত্রাস নেমে আসলো রাজ্যে।
ভোট প্রচারে বের হয়ে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের কর্মী সমর্থকরা। নির্বাচনী প্রচারে
শুরুতেই ক্রমশ চোখ রাঙ্গাচ্ছে সন্ত্রাস। শুক্রবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগরতলা
পুর নিগমের ৪৪ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বামফ্রন্ট কর্মী
সমর্থকরা। আক্রান্ত বিমল শুক্ল দাস জানান, এইদিন ৪৪ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীকে
নিয়ে ওনারা বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন। কিছু বাড়িতে প্রচার করার পর বিজেপি কর্মী
সমর্থকরা এসে তাদের প্রচারে বাধা দান করে এবং বাড়ি বাড়ি ভোট প্রচার করা যাবে না বলে
জানিয়ে দেয়।
তখন বাম কর্মী সমর্থকরা নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার
পরিকল্পনা গ্রহণ করে। এমন সময় বিজেপির কর্মী সমর্থকরা দলবদ্ধ ভাবে তাদের পিছু ধাওয়া
করে। সাথে সাথে বাম কর্মী সমর্থকরা যে যার মতো করে ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বাধ্য
হয়ে দলীয় কর্মী কৃষ্ণ কমল ঋসি দাসের বাড়িতে আশ্রয় নেন। কিছু সময় বাদে বিজেপির কর্মীরা
কৃষ্ণ কমল ঋসি দাসের বাড়িতে গিয়ে কৃষ্ণ কমল ঋসি দাসকে ঘর থেকে বেরিয়ে আসার জন্য ডাকে।
কিন্তু সে ঘর থেকে বেরিয়ে আসতে অস্বীকার করে। তখন
বিজেপি কর্মীরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তারা ঘরে প্রবেশ করে তাকে দেখতে পেয়ে
ঘর থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে আসে এবং বাঁশ, লোহার রড দিয়ে মারধর করে। এতে তার মাথা
ফেটে যায়। তিনি এই ঘটনার নিন্দা জানান। এই ঘটনার পর রাজ্যের প্রধান বিরোধীদল নির্বাচনী
সন্ত্রাস নিয়ে আবারো আঙ্গুল তুলতে শুরু করেছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন কতটা সম্পূর্ণ
হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন। খবর লেখা পর্যন্ত কোন দুর্বৃত্ত পুলিশের হাতে আটক
হয়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান