স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : শান্তিরবাজার মহকুমার
বীরচন্দ্র মনু
এলাকায় বিতর্ক
বাধলো লংদ্রাই
মন্দির প্রাঙ্গণে
মোটরস্ট্যান্ড নির্মাণ
নিয়ে। বৃহত্তর
আন্দোলনের হুঁশিয়ারি
ব্রু সংগ্রাংমা
মথহ্-র।
জানা যায়,
শান্তিরবাজার মহকুমার
বীরচন্দ্র মনু
এলাকার বিতর্কিত
লংদ্রাই মন্দির
প্রাঙ্গণে মোটরস্ট্যান্ড
নির্মাণকে কেন্দ্র
করে চলমান
বিতর্কের মধ্যেই
বুধবার ঘটনাস্থল
পরিদর্শন করলেন
বিশ্ব হিন্দু
পরিষদের রাজ্য
ও জেলা
স্তরের এক
প্রতিনিধি দল।
প্রথমে প্রতিনিধি
দলটি ব্রু
সংগ্রাংমা মথহ্
সামাজিক সংস্থার
প্রতিনিধিদের সঙ্গে
লংদ্রাই মন্দির
প্রাঙ্গণে একটি
বৈঠকে মিলিত
হন।
পরবর্তী সময়ে
তাঁরা বিষয়টি
নিয়ে আলোচনা
করেন শান্তিরবাজার
মহকুমা শাসক
দীপিকা গৌতমের
সঙ্গে। বিশ্ব
হিন্দু পরিষদের
এই প্রতিনিধি
দলে উপস্থিত
ছিলেন রাজ্য
কমিটির সভাপতি
শচীন কলই,
গোমতী জেলা
সভাপতি চন্দন
ভট্টাচার্য, গোমতী জেলা
সম্পাদক গঙ্গাশ্রী
কলই সহ
অন্যান্যরা। লংদ্রাই
মন্দির প্রাঙ্গণ
পরিদর্শন শেষে
বিশ্ব হিন্দু
পরিষদের প্রতিনিধিরা
জানান, মন্দিরের জায়গা
মন্দির হিসেবেই
সংরক্ষিত থাকা
উচিত এবং
উন্নয়নের জন্য
নির্ধারিত স্থানে
উন্নয়নমূলক কাজ
হওয়া প্রয়োজন।
পাশাপাশি, বিষয়টি সমাধানের
ক্ষেত্রে তারা
পূর্ণ সহযোগিতার
আশ্বাস প্রদান
করেন। অন্যদিকে,
ব্রু সংগ্রাংমা
মথহ্ সামাজিক
সংস্থার জেনারেল
সেক্রেটারি খনারাম
রিয়াং এই
বিষয়টিকে গুরুত্ব
সহকারে বিবেচনা
করার জন্য
জেলাশাসক ও
মুখ্যমন্ত্রীর কাছে
আবেদন জানান।
লংদ্রাই মন্দির
তাদের শিব,
পার্বতী, গণেশের উপাসনাস্থল।
তাই মন্দিরের
পবিত্রতা ও
অস্তিত্ব রক্ষার
বিষয়টি যথাযথ
গুরুত্ব দিয়ে
বিবেচনা করা
প্রয়োজন।
তিনি আরও
জানান, বিষয়টি নিয়ে
উপযুক্ত পদক্ষেপ
গ্রহণ করা
না হলে
আগামী দিনে
ব্রু সংগ্রাংমা
মথহ্ সামাজিক
সংস্থার সদস্যরা
লংদ্রাই মন্দির
রক্ষার দাবিতে
বৃহত্তর আন্দোলনে
নামতে বাধ্য
হবেন। এখন
দেখার বিষয়
প্রশাসনের হস্তক্ষেপে
কি সুরাহা বের
হয়ে আসে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান