Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য বিজয় দিবস উদযাপনে রাজ্যপাল

বিজয় দিবস উদযাপনে রাজ্যপাল

বিজয় দিবস উদযাপনে রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই :কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগান স্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি উদ্যাপন করা হয়। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর ভারতীয় সেনানিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু উপস্থিত থেকে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সঙ্গে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে কারগিল যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানিদের বীরত্ব, দেশপ্রেম আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। উপস্থিত সকলে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দেশের ঐক্য, অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান