স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর : আশাবাড়িতে বিএসএফ আক্রান্ত হওয়ার পর থেকে অ্যাকশন মুডে আছে প্রশাসন। হঠাৎ নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলিতে চলে আসছে পাচার, অনুপ্রবেশ থেকে শুরু করে বেআইনি অনেক কার্যকলাপ। যেগুলি নিয়ে প্রশাসন এতদিন সবকিছু সহ্য করে গেছে কোন এক অজ্ঞাত কারণে। কিন্তু সম্প্রতি বিএসএফ আক্রান্ত হওয়ার পর গোটা দেশের কাছে ত্রিপুরার বক্সনগরের চিত্র ধরা পড়েছে তখন অ্যাকশন মুডে এসেছে প্রশাসন।
সোমবার
বি এস এফ ও
পুলিশ কাস্টমস যৌথ হানা দেয় বক্সনগর বাজারে। বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের গুডাউনে হানা দিয়ে প্রচুর অবৈধ শাড়ি, চাল, ফুসকা, মেহেন্দি এবং অনান্য গ্রুসারি সরঞ্জাম। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনিক আধিকারিক। তবে এ ধরনের অভিযান
অব্যাহত করার দাবি করেছেন বক্সনগরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। পাচার বাণিজ্যের করিডোর হয়ে উঠেছে বক্সনগর সহ সীমান্তবর্তী এলাকা।
প্রশাসন দীর্ঘদিন ধরে কোন ধরনের ভূমিকা গ্রহন করছে না সীমান্তবর্তী এলাকার
পাচার বাণিজ্য করতে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান