স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর : জিবি হাসপাতালের একের পর এক কলঙ্কজনক ঘটনা সামাজিক মাধ্যমে যেন ভাইরাল না হয় তার জন্য জিবি হাসপাতালে ক্যামেরা দিয়ে ছবি তোলা এবং ভিডিও করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এবার জিবি হাসপাতালের এক বেসরকারি সিকিউরিটি গার্ডের হাতে আক্রান্ত হলেন কলেজ পড়ুয়া ছাত্রী। ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর চারিপাড়া স্থিত পুলিশ পাড়া এলাকার ছাত্রী তার বাবাকে জিবি হাসপাতালে দেখতে এসেছিলেন সোমবার। তার মা এবং সে তার বাবাকে ওয়ার্ডে দেখতে যাওয়ার সময় পুরুষ বিভাগের মেডিসিন ব্লকের কয়েকজন সিকিউরিটি গার্ড বাধা দেয়।
ছাত্রীটির
বাবা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তার বাবার অবস্থা সংকটজনক হওয়ায় অনুরোধ করেছিলেন যেন মা-মেয়েকে ওয়ার্ডে
যেতে দেওয়া হয়। একটা সময়ে উত্তেজিত হয়ে উঠেন সিকিউরিটি গার্ডরা। তারা ঝাঁপিয়ে পড়েন ছাত্রীর উপর। শুধু তাই নয় ছাত্রীকে চুলে ধরে টেনে হিঁচড়ে মেডিসিন ব্লক থেকে বের করে নিয়ে আসে বলে অভিযোগ। শেষ পর্যন্ত ছাত্রীটি নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ তুলেন তাকে চুলে ধরে টেনে হিঁচড়ে বের করে দিয়েছে। তাদের অনুরোধ করাই অপরাধ হয়ে গেছে। উল্লেখ্য, রাজধানীর জিবি এবং আইজিএম হাসপাতালে সিকিউরিটি গার্ডদের এ ধরনের উশৃংখলতা
এবং গুন্ডামি কোন নতুন বিষয় নয়। আগেও একাধিকবার সামনে এসেছে। তারা কোন আইনের রক্ষক নয়। শুধুমাত্র নিয়ম-শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়।
বিভিন্ন সময় তাদের জঘন্য ব্যবহার মানুষ সহ্য করে নিতে পারে না। এভাবে মানুষকে মারধর এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ হাসপাতাল গুলির মধ্যে সংঘটিত করে নৈরাজ্য কায়েম করে রেখেছে। কোন ধরনের আইনি পদক্ষেপ নেই অভিযুক্তদের বিরুদ্ধে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের রোগীদের প্রতিদিন এভাবেই হয়রানি, নির্যাতন, অপমানিত করে চলেছেন বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডেরা। এই ঘটনা রাজ্য
সরকারের দৃষ্টিতে যাওয়ার পর পুলিশ স্বমুঠো
মামলা নেবে কিনা জানা নেই। বিশেষ করে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এবং সরকারি হাসপাতালে যদি মহিলাদের উপর আঘাত নেমে আসে এর দায়িত্ব রাজ্য
সরকারের। একজন ছাত্রীকে যদি এভাবে আক্রান্ত হতে হয় এবং মামলা না নিয়ে পুলিশ
এবং সরকার চুপ বসে থাকে তাহলে কিসের সুশাসন? কিসের মাতৃতান্ত্রিক সরকার চলছে রাজ্যে? এটা সরকার এবং জিবি হাসপাতাল কর্তৃপক্ষের চরম ব্যর্থতা এবং অপদার্থতা ছাড়া আর কিছু নয়
বলে মনে করছে অন্যান্য রোগী এবং রোগী পরিবার পরিজনের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান