Monday, October 5, 2026
বাড়ি রাজ্য পুলিশের ব্যারিকেড ভেঙে লাঠি চার্জে আহত ১০-১২ জন অত্যুৎসাহী

পুলিশের ব্যারিকেড ভেঙে লাঠি চার্জে আহত ১০-১২ জন অত্যুৎসাহী

পুলিশের ব্যারিকেড ভেঙে লাঠি চার্জে আহত ১০-১২ জন অত্যুৎসাহী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর : এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা ঘিরে সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ভোট গণনা। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৮ টা থেকে খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকের অন্তর্গত ভিলেজ কাউন্সিলগুলির ভোট গণনা পর্বও শুরু হয়।

ভোট গণনাকে কেন্দ্র করে নির্ধারিত ভারত সর্দার বিদ্যালয়ের সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে সকাল ৮ টার পর এক সময় গণনা কেন্দ্রের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অভিযোগ, তিপরা মথার সমর্থকরা পক্ষ থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হয়। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে হস্তক্ষেপ করে। অভিযোগ, এ সময় অতি উৎসাহী কর্মী সমর্থকদের উপর লাঠিচার্জ করা হয়। ঘটনায় মহিলা-সহ প্রায় ১০ থেকে ১২ জন আহত হন বলে জানা গেছে। আহতদের দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha