স্যন্দন ডিজিটাল ডেস্ক,
আগরতলা। ২৯ জুলাই : শাসক দলের প্রধানের পুকুরে বিষ ঢেলে দিলো দুষ্কৃতিকারীরা। ঘটনা
সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আর.ডি ব্লকের অধীনে পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের
প্রধান শিখা দাসের নিজ বাড়ির পুকুরে।
বুধবার সকালবেলা পরিবারের লোকজনরা ঘুম থেকে উঠে পুকুর
পাড়ে দিকে গেল দেখতে পায় পুকুরে সমস্ত মাছ ভাসছে। খবর দেওয়া হয় সাব্রুম থানার পুলিশকে।
সাব্রুম থানার পুলিশ ছুটে এসেছে সর-জমিনে দেখতে পায় এই ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু
করেছে। এই ঘটনায় প্রায় দেড় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান প্রধান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান