স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুলাই : সুশাসন জামানায় বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে খুন প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাড়ছে তার ছেলে। খবর লেখা পর্যন্ত অভিযুক্তরা পলাতক। জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হল বাবার। জানা যায়, সোনামুড়া মহকুমার অন্তর্গত তকশাপাড়ার বাসিন্দা নারায়ণ ঘোষ পেশায় অবসরপ্রাপ্ত ম্যানেজার। বুধবার রাবার চোরের মদত দাতারা তাকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করল।
ছেলে অভিজিৎ ঘোষ বাবাকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। আহত অবস্থায় বাবা নারায়ণ ঘোষ এবং ছেলে অভিজিৎ ঘোষকে আগরতলার জিবি হাসপাতালে আনা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাবা নারায়ণ ঘোষের। ছেলে অভিজিৎ ঘোষ মানসিক দিক দিয়ে খানিকটা রোগাক্রান্ত। এরপরেও ব্যান্ডেজ করা অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন সুভাষ বৈদ্য, খোকন বৈদ্য, সুজিত দেবনাথ, জয় দাস এবং প্রদীপ সরকার নামের রাবার চোরের মদত দাতারা এই কান্ড ঘটিয়েছে। অভিযুক্তরা এখনো পলাতক। চিরুনি তল্লাশি চালাচ্ছে মেলাঘর থানার পুলিশ। কবে নাগাদ অভিযুক্তদের গারদে পুরতে পারে পুলিশ এবারে সেটাই দেখার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান