Monday, July 27, 2026
বাড়ি রাজ্য দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে ধর্মেন্দ্র প্রদানের অবদান আছে : উচ্চ শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে ধর্মেন্দ্র প্রদানের অবদান আছে : উচ্চ শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে ধর্মেন্দ্র প্রদানের অবদান আছে : উচ্চ শিক্ষামন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই :  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। রবিবার সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধান ছাত্র জীবন থেকেই ছাত্রদের জন্য দায়িত্ব পালন করতেন। ছাত্র স্বার্থে তার কাজ করার অনেক অবদান রয়েছে। উচ্চ শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি আজীবন কাজ করেছেন। শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে একটাই কারণ সেটা হল ছাত্র স্বার্থ।

 দিল্লির যন্তর মন্তর থেকে ছাত্রছাত্রীরা যে দাবি গুলি উত্থাপিত করেছে সেগুলো নিয়ে আলোচনা করতেই তিনি ইস্তফা দিয়েছেন। গত ৫০ বছরে বহু প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেশে ঘটেছে। কিন্তু কোন সরকার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। একমাত্র নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আইন তৈরি করেছে। কিন্তু দেশের মধ্যে যেভাবে আন্দোলনের নাম করে হাঙ্গামা তৈরি করা হয়েছে এর বাতাবরণ যাতে ছাত্রীদের উপর না পড়ে তার জন্যও ইস্তফা দিয়েছেন তিনি। তাই ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ধর্মেন্দ্র প্রধানের কারণেই নয়া জাতীয় শিক্ষা নীতি এসেছে। খুব দ্রুত গোটা দেশে এই জাতীয় শিক্ষানীতি কার্যকর করার চেষ্টা চলছে। এছাড়াও নয়া জাতীয় শিক্ষানীতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। এর জন্য অভিনন্দন জানান উচ্চশিক্ষা মন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান