Monday, July 27, 2026
বাড়ি রাজ্য দপ্তরের কাজ নিয়ে পর্যালোচনা মূলক বৈঠক করলেন মন্ত্রী

দপ্তরের কাজ নিয়ে পর্যালোচনা মূলক বৈঠক করলেন মন্ত্রী

দপ্তরের কাজ নিয়ে পর্যালোচনা মূলক বৈঠক করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুলাই ; কৈলাশহর উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে গতি আনতে এবং সরকারি পরিষেবার সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঊনকোটি জেলার সার্কিট হাউসে তিনটি বিভাগের জেলাভিত্তিক পর্যালোচনা সভা করলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় .আর.ডি.ডি, মৎস্য তফসিলি জাতি কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক সমাহর্তা মেঘা জৈন, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রতি তিন মাস অন্তর অন্তর এই পর্যালোচনা সভার উদ্দেশ্য হলো প্রকল্পগুলির অগ্রগতি মূল্যায়ন করা, সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করা এবং সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রত্যেক প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছায় তা নিশ্চিত করা। প্রশাসন সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত প্রচেষ্টাই জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান