Friday, August 28, 2026
বাড়ি রাজ্য ডিজি অনুরাগের ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যা বলে দাবি, সব ধরনের তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উপস্থাপন করা হবে : বিধানসভায় মুখ্যমন্ত্রী

ডিজি অনুরাগের ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যা বলে দাবি, সব ধরনের তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উপস্থাপন করা হবে : বিধানসভায় মুখ্যমন্ত্রী

ডিজি অনুরাগের ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যা বলে দাবি, সব ধরনের তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উপস্থাপন করা হবে : বিধানসভায় মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট :রাজ্য পুলিশের মহা নির্দেশক  অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশনে জানান গত ২০ জুলাই ডিজির মৃতদেহ অফিস চেম্বার থেকে পাওয়া গেছে। এদিন সকাল দশটা ১২ মিনিটে ডিজিপি অনুরাগ অফিসে যান। সেলামি নিয়ে নিজ অফিস চেম্বারে প্রবেশ করেন । তারপর তিনি ১১ টা পর্যন্ত বিশ্রাম নেবেন বলে জানিয়ে দেন। সকাল ১১ টার পর দরজা না খোলার কারণে ডিআইজিপি প্রণব মজুমদারের সন্দেহ হয়। তিনি দেখেন ভেতর দিয়ে লাগানো ডিজিপি অনুরাগের অফিস চেম্বার। সঙ্গে সঙ্গে পি এইচ কিউ-র কার্পেস্টারকে ডাকেন।

দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন ডিজিপি অনুরাগের ঝুলন্ত মৃতদেহ। সঙ্গে সঙ্গেই সেখান থেকে এজিএমসি -তে নিয়ে যাওয়া হয় তাকে। ১২ টা ৪৮ মিনিটে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । সেদিন পশ্চিম আগরতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়। জেলা পুলিশ সুপার এই মামলার তদন্ত প্রক্রিয়া দেখছেন।

 এই মামলার পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্বে রয়েছেন আইজিপি লয়েন অর্ডার। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে প্রযুক্তি পদ্ধতিতে তদন্তের জন্য সহযোগিতা নেওয়া হয়। ময়না তদন্তের রিপোর্ট ফাঁসিতে আত্মহত্যা বলে দাবি করা হয়। তারপরও ডিজেল ব্যাংক ট্রানজেকশন তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে তদন্তকারী টিমের একটি দল দিল্লি গিয়ে ডিজিপি অনুরাগের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত প্রক্রিয়ার আরো অগ্রগতি জন্য চেষ্টা করেছেন। সব ধরনের তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উপস্থাপন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha