স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : বৃহস্পতিবার ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে উনকোটি জেলায় মোট ৪৫.১৮ কোটি টাকার ৬ টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। উন্নয়নকে শুধুমাত্র আগরতলার মধ্যে সীমিত না রেখে এর সুফল পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলায়।
কথা চলছে ঊনকোটি জেলার কৈলাসহর বিমানবন্দর থেকে যাতে একটা বিমান চালু করা যায়। তার জন্য বিমানবন্দরের দৈর্ঘ্য বাড়ানো যায়। প্রয়োজনে জমি বন্দোবস্ত করে দেবে সরকার। বিমান চালু হলে যাতায়াতের সুবিধা হবে। নাহলে উত্তর ত্রিপুরা জেলা এবং উনকোটি জেলার মানুষকে আগরতলায় গিয়ে বিমানে যেতে হয় রাজ্যের বাইরে। সুতরাং এই সুবিধা চালু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিরোধীদের এক হাত নিলেন এদিন। মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে বামফ্রন্ট সরকার ১৩০০০ টাকা ঋণ বর্তমান সরকারের কাঁধে চাপিয়ে গেছে।
বর্তমানে
হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে যে সমস্যাগুলো সামনে
আসছে সেগুলো আর্থিক বোঝা পূর্বতন সরকারের কারণেই বর্তমান সরকারকে সমাধান করতে হচ্ছে। এবং কোন একটা উন্নয়নমূলক কাজ করতে গেলে কিভাবে করতে হয় তার ধ্যান ধারণাই ছিল না তাদের। কেন্দ্র
থেকে পয়সা আসতো আর সেগুলি দিয়ে
এভাবে কাজ করেছে। এমন সব কাজ করেছে
যেগুলির জন্য বর্তমান সরকারের সমস্যা হয়। এদিন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নিশনা করে বলেন, ৩৫ বছর পর
গদি ছেড়ে তাঁদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন পাগল হয়ে গেছে কখন মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। এতে করে তাদের মুখোশ এবং মুখ দুটোই এখন আলাদা হয়ে গেছে। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন সশস্ত্র আন্দোলন করতে হবে। এটা মামলা হওয়ার মতো কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী আরও বলেন, কিছু মহিলাকে সামাজিক মাধ্যমে দেখা যায়, প্রধান বিরোধী দল ব্যবহার করছে।
এই মহিলাদের দিয়ে কু-কথা বলে
রাজ্যের সভ্যতাকে নষ্ট করার চেষ্টা করছে। এভাবে হবে না। এটা ৭৮ এবং ৭৯
সাল নয়। দেশের অভিভাবক নরেন্দ্র মোদি। তাই বিরোধীরা সুবিধার করতে পারবে না বলে সাফ
জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিরোধীদের আরো সতর্ক করে বলেন আমরা এখনো কিছুই শুরু হয় নি। এত লাফাবেন না,
মুশকিলে পড়ে যাবেন বলেও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জেলার জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক
আধিকারিকরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান