স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৭ সেপ্টেম্বর : রবিবার বৈষ্ণবটিলা কমিউনি হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন বাধারঘাট মন্ডলের পক্ষ থেকে মন কি বাত শ্রবণ করার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগের এক অনন্য মুক্তমঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যক্রম 'মন কি বাত'।
দেশ গঠন, সামাজিক সচেতনতা ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর অনুপ্রেরণামূলক ভাবনা সবসময় নতুন উদ্যমে এগিয়ে চলার প্রেরণা জোগায়। এদিনের পর্বে প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইকের দশম বর্ষপূর্তি, জনগণনা, গুজরাটের সোমনাথ ও সূর্যমন্দির, প্রকৃতি সংরক্ষণ, নেশামুক্তি অভিযান, খেলাধুলা, কৃষি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশবাসীর সঙ্গে মতবিনিময় করেন। মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে উড়িষ্যা ত্রিপুরা সহ একাধিক রাজ্যের শান্তি প্রতিষ্ঠা হয়েছে। উগ্রপন্থীর যে সমস্যা ছিল তা শূন্যের কোটায় নেমে এসেছে।
বিগত সরকার এই উগ্রপন্থীর সমস্যা নিরসনে কোন উদ্যোগ গ্রহণ করেনি। তারা এখনো নেগেটিভ চিন্তাধারা নিয়ে এগোতে চাইছে। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধী দলের একটা ভূমিকা থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ হয়। এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান