স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৭ আগস্ট :রাজ্যের বিভিন্ন
ওয়াটার ট্যাঙ্ক উন্মুক্ত ভাবে ফেলে রাখা হয়। ঝুক ঝাপে জঙ্গল হয়ে থাকে অধিকাংশ ওয়াটার
ট্যাঙ্ক। সাধারণ মানুষ পর্যন্ত গিয়ে এই ওয়াটার ট্যাংক গুলি উপরে উঠে বিভিন্ন সময়
রিল বানাতে দেখা যায়। আবার কিছু কিছু ছেলে মেয়ের ফোনে কথা বলার জন্য একটা নিরাপদ
জায়গায় হিসেবে বেছে নেয় ওয়াটার ট্যাংক। সিঁড়ি দিয়ে উপরে উঠে জীবনকে ঝুঁকিতে ফেলছে
বহু ছেলে মেয়ে। অথচ কুম্ভ নিদ্রায় আছে প্রশাসন।
যার পরিনামে
ভয়াবহ দৃশ্য পরিলক্ষিত করল রাজ্যবাসী। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এক যুবতী এজি
অফিস সংলগ্ন ডি ডব্লিউ এস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ট্যাংকে উঠে। সঙ্গে দায়িত্বপ্রাপ্ত
কর্মীরা মেয়েটিকে ডাকাডাকি শুরু করে। তখন মেয়েটি উপর থেকে নিচে পড়ে যায়। এবং ঘটনাস্থলে
মৃত্যু হয়। মেয়েটির নাম চিত্রাঙ্কা হাজারী। বয়স ২৪ থেকে ২৫ বছর। বাবার নাম গোপীনাথ
হাজারী। বাড়ি লক্ষীনারায়ণ বাড়ী সংলগ্ন প্রভু বাড়ির পাশে। ঘটনাস্থলে ফরেন্সিকের
টিম সহ এন সি সি থানার এস ডি পিও সুব্রত বর্মন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায়। তবে অফিসের কর্মীরা জানান, ট্যাংকের উপরে ওঠার জন্য
জঙ্গল পথে একটা রাস্তা আছে। এ রাস্তা দিয়ে উপরে গিয়ে মেয়েটি এই ঘটনা সংঘটিত করেছে।
এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। এদিকে পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত
চলছে। খবর পেয়ে মেয়েটির বাবা ঘটনাস্থলে এসেছেন। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে কর্মসূত্রে
আগরতলায় থাকেন। রাজ্যের একটি খবরের চ্যানেলের সঞ্চালিকা ছিলেন বলে জানা যায়। কিন্তু
কি কারণে এখানে এসেছেন সে বিষয়ে কিছু বলতে পারছে না। পুলিশ মেয়েটির জুতো এবং দুটি
মোবাইল ফোন সহ টাকার ব্যাগ উদ্ধার করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান