Friday, November 6, 2026
বাড়ি রাজ্য উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাবেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা : মুখ্যমন্ত্রী

উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাবেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা : মুখ্যমন্ত্রী

উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাবেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর : বিলম্ব হলেও দলীয় কর্মী সমর্থকদের সমর্থন নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ৫১ টি ওয়ার্ডের মনোনয়নপত্র দাখিল করতে যান প্রার্থীরা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মনোনয়নপত্র দাখিল করার জন্য সুবিশাল মিছিল করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ দলের অন্যান্য নেতৃত্ব ও মনোনীত প্রার্থীরা। সদর মহকুমা শাসক কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মনোনীত প্রার্থীরা মহাকুমা শাসক কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুর নিগম এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাবে বিজেপি দলের প্রার্থীরা।

মুখ্যমন্ত্রী বিরোধীদের নিশানা করে বলেন, তাদের উদ্দেশ্যে কোন কিছু বলার নেই। তারা যা কিছু বলতে পারে। বিরোধীদের সঙ্গে জনগণ নেই। বিজেপির সঙ্গে ৭০ থেকে আশি শতাংশ মানুষ রয়েছে। তাদের মধ্যে শুধু ত্রিপুরায় নয়, সারাদেশে একটা বড় দ্বন্দ্ব চলছে। সামাজিক মাধ্যমেও তাদের দ্বিচারিতা উঠে আসছে। বিগত নির্বাচন থেকে আসনে নির্বাচনে আরও অধিক ভোটে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। আজকের মিছিলে সেই ছবি ধরা পড়ে গেছে। এখন থেকেই বিরোধীরা প্রস্তুত হবে কিভাবে ইভিএম নিয়ে সুর তোলা যায়। কিন্তু মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে। যেমন, আগে অল্প বৃষ্টি হলে শহরে জম জমে যেত। এর থেকে পরিত্রাণ দিয়েছে বর্তমান আগরতলা পৌর নিগম পরিচালন কমিটি। আগরতলা শহরের ড্রেনগুলি রয়েছে সেগুলি কভার ড্রেন করা হয়েছে। শহরের বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি পুনরুদ্ধার করে সুন্দর্য্যায়ণ বৃদ্ধি করা হয়েছে। অলিগলির রাস্তাঘাট সংস্কার করা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে বিদ্যুতিক লাইন গুলি ভূগর্ভস্থ করার চেষ্টা করছে সরকার।

শহরবাসীর জন্য ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে রিংরোড তৈরির কাজ করছে আগরতলা শহরে। গরিবদের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে লাইট হাউসের উদ্বোধন হয়েছে। এগুলি নিয়ে মানুষের কাছে যাওয়া হবে বলে জানান। প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য সুশাসন এবং উন্নয়ন। যার কারণে আগরতলা পুর নিগম সহ ২১ টি পুর সংস্থা ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তিনি আরো বলেন নারী নির্যাতনের ত্রিপুরারকে এক চিন্তারজনক জায়গায় নিয়ে গিয়েছিল পূবর্তন সরকার। এর থেকে উত্তরণ হতে শুরু করেছে ত্রিপুরা। বর্তমানে গোটা দেশের মধ্যে সবচেয়ে নিচের দিক থেকে ২৫ থেকে ২৬ নম্বর জায়গায় রয়েছে ত্রিপুরা। দিন দিন মহিলা সংক্রান্ত অপরাধমূলক ঘটনা হ্রাস পাচ্ছে রাজ্যে। স্বতঃস্ফূর্তভাবে মহিলাদের সমর্থন এবং আশীর্বাদ নিয়ে সরকার পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি। এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি। এদিকে রানির বাজারে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে সুবিশাল মিছিল করে ১৩ টি ওয়ার্ডের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha