Thursday, October 1, 2026
বাড়ি জাতীয় ইউপিআইয়ে বসছে মাশুল, ৭৬ শতাংশ ক্রেতাই ফিরতে চান নগদ লেনদেনে!

ইউপিআইয়ে বসছে মাশুল, ৭৬ শতাংশ ক্রেতাই ফিরতে চান নগদ লেনদেনে!

ইউপিআইয়ে বসছে মাশুল, ৭৬ শতাংশ ক্রেতাই ফিরতে চান নগদ লেনদেনে!

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  অক্টোবর ১ :  ডিজিটাল ইন্ডিয়া গড়তে ক্যাশলেস ইকোনমিতে জোর দিয়েছিল মোদি সরকার। কিন্তু এবার অনলাইন পেমেন্টে অতিরিক্ত ফি বসানোর নির্দেশিকা জারি হয়েছে। এহেন পরিস্থিতিতে বৃহত্তর অংশের ক্রেতাই ডিজিটাল লেনদেন থেকে মুখ ফেরাতে পারেন। এমনটাই দাবি এক সমীক্ষার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দাবি তেমনই।


আগামী ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপরে ০.৪ শতাংশ এমডিআর দিতে হবে ব্যবসায়ীদের। বহু ক্রেতারই আশঙ্কা, এই অতিরিক্ত মাশুল তাঁদের থেকেই আদায় করবেন ব্যবসায়ীরা। আর সেই কারণেই তাঁরা চাইছেন এই ধরনের কোনও ঝুঁকির দিকে না যেতে। দেশজুড়ে ২৯১টি জেলায় ৬৭ হাজার ইউজারের সঙ্গে কথা বলেই এই সমীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৭৬ শতাংশই সাফ জানিয়টেছেন, নগদ কিংবা ক্রেডিট, ডেবিট কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফারের মতো পন্থাতেই এবার ফিরবেন তাঁরা। মাত্র ১৪ শতাংশ ইউপিআই ইউজার জানাচ্ছেন, তাঁরা ইউপিআইয়ের মাধ্যমেই লেনদেন করবেন। এবং অতিরিক্ত মাশুল তাঁদের থেকে চাইলেও তাঁরা রাজি। বাকিরা অর্থাৎ ১০ শতাংশ ইউজারের দাবি, তাঁরা অন্য কোনও ধরনের লেনদেনের পন্থা নিয়ে ভাববেন।


বলে রাখা ভালো, এই এমডিআর বিষয়টি কী? যখন কোনও ব্যবসায়ী অনলাইনে অর্থ গ্রহণ করেন, তার জন্য ব্যাঙ্ককে একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করেন। এই এমডিআর তথা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বিষয়টি ২০২০ সালের পর থেকে আর ভারতের বাজারে কার্যকর ছিল না। সেসময় থেকেই ভারতে অনলাইন লেনদেনের পরিমাণ বাড়তে থাকে। এবার মোদি সরকার এমডিআর ফেরানোর লক্ষ্যে আইন পাশ করেছে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ছোটমাপের ব্যবসায়ীদের এই অতিরিক্ত ফি’র আওতায় আনা হবে না। তবে কংগ্রেসের আশঙ্কা, ব্যবসায়ীদের উপর কর বসানোটা সবে শুরু। পরবর্তীকালে সমস্ত পেমেন্টের উপরই ফি বসাতে পারে কেন্দ্র।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha