স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : রাজ্যে
একের পর এক রহস্য
জনক মৃত্যুর ঘটনা সামনে আসছে। অধিকাংশ ঘটনার তদন্তে নেমে সাফল্য মিলছে না পুলিশের। এবার
আরো এক মৃতদেহ উদ্ধার
হল সোমবার সকালে। সেকেরকোট মালাবতী চা বাগানে অজ্ঞাত
যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনা ঘিরে
এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে, সোমবার সকালে আমতলী থানার অন্তর্গত সেকেরকোট মালাবতী চা বাগানে অর্থাৎ
রেল ব্রিজ সংলগ্ন রাস্তার পাশের জঙ্গলে একটি গাছে এক অপরিচিত যুবকের
ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
ঘটনাটি এলাকায় চাউর হতেই পার্শ্ববর্তী বাড়ি ঘরের মানুষ জড়ো হয় ঘটনাস্থলে। পরে এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। এলাকাবাসীদের বক্তব্য মৃত দেহটিকে কেউ শনাক্ত করতে পারছে না অর্থাৎ তাদের
দাবি এই যুবকটি তাদের
এলাকার নয়। স্থানীয়দের সন্দেহ যুবকটির দেহটি যেভাবে ঝুলে রয়েছে তাতে তাদের ধারণা তাকে অন্য কোথাও খুন করে এই চা বাগানে
নিয়ে এসে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেটি পর্যবেক্ষণ করছেন। পুলিশের পক্ষ থেকে অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ এবং স্থানীয়দের দাবি ময়না তদন্তের পরেই ঘটনার আসল রহস্য বের হবে এবং তখন স্পষ্টভাবে জানা যাবে আসলে খুন নাকি আত্মহত্যা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান