Thursday, February 5, 2026
বাড়িজাতীয়বিরোধীদের চাপে পদক্ষেপ! ভোট প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে ৬ মাসে একাধিক দাওয়াই কমিশনের

বিরোধীদের চাপে পদক্ষেপ! ভোট প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে ৬ মাসে একাধিক দাওয়াই কমিশনের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অগস্ট : ভোটার তালিকা নিয়ে প্রশ্ন, ইভিএম নিয়ে প্রশ্ন, ভিভিপ্যাট গণনা নিয়ে প্রশ্ন, অকস্মাৎ ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন। গত এক দেড় বছরে কার্যত দেশের সার্বিক নির্বাচন প্রক্রিয়া নিয়েই একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রীতিমতো প্রশ্নের মুখে কমিশনের বিশ্বাসযোগ্যতা। যার ফলে একপ্রকার বাধ্য হয়েই এবার ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ্ব করার কাজ শুরু করল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গত ছ’মাস ধরে দেশজুড়ে সব রাজনৈতিক দল-সহ অংশীদারদের সঙ্গে নিয়ে ভোটপ্রক্রিয়ার সব স্তরে স্বচ্ছ্বতা আনার চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় শুদ্ধিকরণ, ভোটপ্রক্রিয়ায় সরলীকরণ, এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ্ব করার চেষ্টা করা হচ্ছে। কমিশন জানিয়েছে, গোটা ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ্ব করার লক্ষ্যে মোট ২৮টি পদক্ষেপ করা হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ৪ হাজার ৭১৯টি বৈঠক করা হয়েছে। এর মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকরাই ৪০টি বৈঠক করেছেন। রাজ্য, জেলাস্তরেও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রাজ্য ও জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলির একেবারে শীর্ষস্তরে নেতানেত্রীদের সঙ্গে বৈঠকও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য