স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : এবার রক্তদানে এগিয়ে আসলেন আইনজীবীরা। মঙ্গলবার বিজেপি লিগেল সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা স্থিত টিবি এসোসিয়েশন অফিসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্যের রাখতে গিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মাধ্যমে ঐশ্বরিক শক্তি অনুভব হয়। যারা রক্তদানে এগিয়ে আসছে তাদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ব্যালেন্স করে রক্তদান করতে হবে। না হলে রক্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সকলে যাতে সামঞ্জস্যতা বজায় রেখে রক্তদানে এগিয়ে আসে মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোন জাত হয় না। যারা রক্তদান করে তারা অত্যন্ত সামাজিক ব্যক্তি হয়। তার নিঃস্বার্থভাবে রক্তদান করেন। মুখ্যমন্ত্রী বলেন দেশকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেভাবে কাজ করছেন সেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিধলেন।
তিনি বলেন চারিদিকে ভোট চুরি, ভোট চুরি বলে অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে একশোর গণ্ডি পার হতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলি। তারপরও নিজেদের স্বার্থে চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করার। কিন্তু তাদের কেলোর কীর্তি সবাই জানে বলে সমালোচনায় মুখরিত হলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের অভিনন্দন জানান তিনি। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সুবল ভৌমিক সহ অন্যান্যরা। শিবিরের রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

